ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

    admin
    September 24, 2025 6:07 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁদ শিকারী সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে আবারও ১৯ জনকে ঠেলে পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর পাঁচটার দিকে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ওই ১৯ জনকে ঠেলে দেয় বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা জানান, জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি ও চাঁদশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠায় ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ঠেলে পাঠানোদের মধ্যে ৩ শিশু, ৬ জন নারী এবং বাকিরা পুরুষ। ঠেলে পাঠানো ১৯ জনের পরিচয় হচ্ছে মোঃ আসাদুল ইসলাম (৩৩), পিতা-মোঃ সালাম শেখ, গ্রাম-চরআষাড়িয়াদহ, ডাকঘর-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-শ্রীরামপুর, ডাকঘর-গোগ্রাম, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, মোঃ আরিফ হোসেন (৩৮), পিতা-মোঃ রওশেদ আলী মন্ডল, গ্রাম-আড়সিংরী পুকুরিয়া, ডাকঘর-সুখ পুকুরিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর, আব্দুর রহমান (৩৭), পিতা-নুরুল ইসলাম, গ্রাম-চরখি কমলা, ডাকঘর-চরখি কমলা, থানা-বালিয়াকান্দী, জেলা-রাজবাড়ী, মোঃ হযরত আলী (২৮), পিতা-বদরুজ্জামান, গ্রাম-মালকামলা, ডাকঘর-গোদাগাড়ী, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, সয়ন সিকদার (২২), পিতা-মৃত শিবু দাস সিকদার, গ্রাম-নতুনগ্রাম, ডাকঘর-গাংনী, থানা-মাগুরা, জেলা-মাগুরা, মোঃ লুৎফর রহমান (৩৮), পিতা-মোঃ আমজাদ আলী, গ্রাম-নরেন্দ্রপুর, ডাকঘর-চরহরিষপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, জান্নাতুল ফেরদৌস (২৬), পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-ঘোপখালী, ডাকঘর- পুকুরজানা, থানা- খুলনা, জেলা- খুলনা, সুমি (২৫), পিতা- বাবুল হোসেন, গ্রাম-নবীনগর, ডাকঘর-নবীনগর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা, আব্দুল্লাহ্ (০২ মাস), পিতা-সুজন, গ্রাম-নবীনগর, ডাকঘর-নবীনগর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা, এবি আব্দুল মোতালেব (৪৭), পিতা-মোঃ হোসেন আলী, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মেহেদুল ইসলাম (২৩), পিতা-এমবি আব্দুল মোতালেব, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মোকছেদুল হক (৩০), পিতা-শামছ উদ্দীন হক, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মুর্শিদা বিবি (৩৭), পিতা- মুননাফ খন্দকার, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম,
    শরিফা বেগম (২৫), পিতা-আবু তাহের খন্দকার, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম,
    রমজান হক (০৩), পিতা-মোকছেদুল হক, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম,রেহেনা বেগম (৫৫), পিতা-দোলা মিয়া শেখ, গ্রাম-কতুয়ালী, ডাকঘর-কালীয়া, থানা-কালীয়া, জেলা-নড়াইল, শাপলা আক্তার (২১), পিতা-গিয়াস উদ্দীন, গ্রাম-গড়পয়ারী, ডাকঘর-গড়পয়ারী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, রুহি আক্তার (০২), পিতা-মারুফ হোসেন, গ্রাম-গড়পয়ারী, ডাকঘর- গড়পয়ারী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ১৯ জনকে ঠেলে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
    এর আগে এ উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে ৩ জুন ৮ জনকে এবং এর ৩ মাস আগে একই সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST