আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রক্তের প্রয়োজন যখন হয়,দিশে হার হয় পরিবার।তখনি মানবিক সহায়তা এগিয়ে আসে ছাত্রদল নেতা আজহারুল ইসলাম সজিব। ইতিমধ্যে ৬০০+ বেগ রক্ত ম্যানেজ করে দিয়েছে একাই।নিজেও রক্তদান করেছে ৯ বার।সজীব রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য,ও ৮নংইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি।সামাজিক ও মানবিক কাজে নিজেকে সর্বদা উজার করে দিয়ে ভালোবাসার মনি কোঠায় যায়গা করে নিয়েছে রায়পুরের সর্ব স্তরের মানুষের মনি কোঠায়।
স্থানীয়রা যানান আমাদের আত্বীয় স্বজনদের যেকোন গ্রুপের রক্তের প্রয়োজন হলে সর্ব প্রথম সজীব কে রক্তের জন্য স্বরন করি।চরকাছিয়া গ্রামের সাদ্দাম যানান আমি দীর্ঘদিন ধরে কিডনি ডায়ালাইসিস করে যাচ্ছি।মাসে দুবার আমার এ পজেটিভ রক্তের লাগে,গত ১ বছর যাবত সজীব ভাইই আমার রক্তের যোগান দাতা।আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুকম।মুঠোফোনে সজীব যানান মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পেরে আমি আনন্দিত।চেষ্টা করি ভালো কাজ করার জন্য।ইনশাআল্লাহ রক্তের প্রয়োজনে আপনাদের সুভাকাঙ্গি হয়ে থাকতে চাই আজীব।সকলে আমার জন্য দোয়া করবেন।


