ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    admin
    September 24, 2025 1:43 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয় উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভার শুরুতেই সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জনাব মোস্তাফিজ হাসান এর অকাল মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

    কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।

    পুলিশ সুপার মহোদয় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

    অত্র জেলা অবসরজনিত বিদায় উপলক্ষে চারজন পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের সদস্য এবং সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST