ঢাকাSunday , 6 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পিরোজপুরে ADP বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    April 6, 2025 12:51 am
    Link Copied!

    পিরোজপুর জেলা প্রতিনিধি কবির খান:
    পিরোজপুরে সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ADP বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ রেজাউল করিম রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন।
    শনিবার (৫ মার্চ) বিকেল ৩টায়, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শেখ রেজাউল করিম রুবেলকে এই শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভোরের পাতার জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দীন, সহ-সভাপতি ও ADP বাংলা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অমিত হাওলাদার, কার্যনির্বাহী সদস্য ও ADP বাংলা টেলিভিশনে জেলা প্রতিনিধি কবির খান, সহ-সভাপতি ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, সম্মানিত সদস্য জুলফিকার আমিন সোহেল সহ জেলা সাংবাদিক ইউনিয়নে কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
    এসময় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভরপুর, যা পিরোজপুর সাংবাদিক সমাজের ঐক্য ও আন্তরিকতার প্রতিফলন ঘটিয়েছে। এসময় ADP বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ রেজাউল করিম রুবেল সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গণমাধ্যমই পারে একটি সমাজকে আলোকিত পথে এগিয়ে নিতে। সাংবাদিকদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ এবং আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST