ঢাকাWednesday , 5 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজুর কারাদন্ড

    admin
    March 5, 2025 11:15 am
    Link Copied!

    মোঃ জসিম উদ্দিন তুহিন
    যশোর জেলা প্রতিনিধি
    দৈনিক আমার দেশ প্রতিদিন

    আদালতের আদেশ অমান্য করায় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।

    মঙ্গলবার সদর আমলী আদালতের বিচারক গোলাম কিবরিয়া এ কারাদন্ড প্রদান করেছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯ সালের ১৭ অক্টোবর যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলী হোসেন পাটোয়ারীর মেয়ে রাবেয়া খাতুন তার স্বামী মিলন মোল্লার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। মিলন মোল্লা নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা (স্লুইস গেট) গ্রামের ইকবাল মোল্লার ছেলে। আদালতের তৎকালীন বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদকে আদেশ দিয়েছিলেন। কিন্তু ১৮টি ধার্য্যদিন পার হলেও রাজু আহমেদ তদন্ত প্রতিবেদন দাখিল বা এ সংক্রান্তে কোনো ব্যাখ্যা আদালতে দাখিল করেননি। সর্বশেষ মঙ্গলবার ছিলো মামলার ধার্য্যদিন। এদিন রাজু আহমেদ আদালতে প্রতিবেদন দাখিল না করায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST