ঢাকাThursday , 9 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মৃত্যুর ৪৮ ঘন্টা মধ্যে জহুর আলীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ

    admin
    January 9, 2025 7:13 pm
    Link Copied!

    আব্দুল জাহির মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ ) প্রতিনিধি: মৃত্যুর দুই দিন পর এক বাংলাদেশি জহুর আলী (৬০) এর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) বিকেল সাড়ে ৫টায় চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করে। খোয়াই বাংলাদেশ-ভারত বাল্লা সীমান্তের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। নিহত বাংলাদেশির নাম মো: জহুর আলী । তিনি চুনারুঘাট গাজিপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মুনছব উল্যার পুত্র। এরআগে গত ৭জানুয়ারি নিখোঁজের দুইদিন পর ভারত সীমান্তে জহুর আলীর মরদেহ উদ্ধার করেছে খোয়াই থানা পুলিশ। সে পেশায় নিরাপত্তা প্রহরী। তিনি ঢাকা বসুন্ধরা এসডিএল কোম্পানি লিমিটেড এর কাজ করেন। পুলিশ ও নিহতর পারিবারিক সূত্র জানা যায়, গত ৪ জানুয়ারি ৫ দিনের ছুটিতে নিজ বাড়ী পশ্চিম ডুলনা আসেন। আসার পর গত ৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি নিজ বাড়ী থেকে লুঙ্গি বিক্রয়ের জন্য বের হন। পরবর্তীতে অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ীতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাহাকে অনেক খোঁজাখুজি করেন। এরপরও তার কোন সন্ধান পাননি । অবশেষে ৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানতে পারেন ভারতের সীমান্তবর্তী এলাকার গৌড় নগরের খোয়াই নদীতে অজ্ঞাতনামা একটি লাশের সন্ধান । ওই লাশটি ভারতের খোয়াই টাউন পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই টাউন সরকারী হাসপাতালের মর্গে প্রেরণ করে ময়নাতদন্ত সম্পন্ন করে । পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন এবং নিহতর পরিবারের লোকজনদের ওই অজ্ঞাতনামা লাশের ছবি দেখে তাহারা জহুর আলী বলিয়া শনাক্ত করে। এবিষয়ে এ বিষয়েচুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মো: শফিকুল ইসলাম বলেন, বাল্লা বিজি বিএসএফ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শুভঙ্কর দেব বর্মা জহুর আলী নামের এক বাংলাদেশির মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। তিনি ভারতীয় পুলিশের বরাত দিয়ে আরও বলেন জহুর আলীর দেহে গুরুতর কোন জখম নেই এবং সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তারপরও পিএম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। একই কথা জানালেন গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, বিএসএফ গুলি করে হত্যা করেছে সঠিক নয়। তারা খুবই আন্তরিকভাবে মরদেহ আমাদেরকে হস্তার করেছে। এ সময় উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ সুবির মালাকার,পুলিশের সাব ডিভিশনাল রঙ্গ দুলাল দেব বর্মা বিএসএফের কোম্পানি কমান্ডার কুন্দন কুমার, চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুর রহমান, বাল্লা বিজিবির ক্যাম্প কমান্ডার নাজমুল ইসলাম, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাংবাদিক আব্দুল জাহির ও নিহতের ছেলে অলি মিয়া।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST