ঢাকাThursday , 19 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর হত্যায় মামলা আবুল বাসার মিলন

    admin
    December 19, 2024 11:25 pm
    Link Copied!

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে মামলাটি করেন। হত্যাকাণ্ডের পর আটক দুইজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    নাচোল থানার ওসি মনিরুল ইসলাম,, বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

    নাচোল থানার ওসি আরও জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও সাত থেকে আট জনকে আসামি করা হয়েছে। মামলার পর মল্লিকপুরের আজিজুল হক ও মো. তাসিম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুইজনকে মঙ্গলবার রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    ওসি জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে এরইমধ্যে অভিযান চলমান রেখেছে পুলিশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST