ঢাকাWednesday , 11 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেশের প্রেক্ষাপট পরিবর্তনে বগুড়ার ধুনটে অবাধে চলছে মাটি খেকোদের মহোৎসব

    admin
    December 11, 2024 10:02 pm
    Link Copied!

    বিশেষ প্রতিনিধি বগুড়া
    বগুড়া জেলার ধুনট উপজেলায় দেশে বর্তমান সরকার না থাকার সুযোগে মোঃ জাহাঙ্গীর আলম পিতা মোঃ ফরিদ উদ্দিন গ্রাম চালাপাড়া এক কুখ্যাত মাটির ব্যবসায়ী ফসলি জমির মালিক মোঃ বোরহান উদ্দিন পিতা মৃত ভরসা এর জমির মাটি কেটে বিক্রি করছেন ও সরজমিন কেটে অবাধে পুকুর খনন এর কাজ করে যাচ্ছেন সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে এই মাটি খননের কাজ করে যাচ্ছেন।এতে করে ধুনটের প্রসাশনের চলছে নিরব ভুমিকা । সর্বাধিক বার এলাকাবাসীর অভিযোগ থাকলেও তথ্য দিয়ে সাংবাদিক মহল প্রসাশনের নজরে আনলেও দেশের প্রচলিত ভূমি আইন ব্যবস্থা গ্রহণ করতে অনিচ্ছুক প্রকাশ করেন । বর্তমান যেন এই জনবহুল জনগোষ্ঠীর নিকট প্রসাশনের সকলেই জিম্মি হয়ে পড়েছে। সরকারি বিধি মোতাবেক স্পষ্ট উল্লেখ্য আছে অনুমোদন ছাড়া মাটি খননের কাজ বা জমির শ্রেনী পরিবর্তন ছাড়া পুকুর খনন করা আইনত নিষিদ্ধ ,জরিমানা সহ দণ্ডনীয় অপরাধে ঐ ব্যক্তিকে সাজা ভোগ করতে হবে।অথচ আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনে সকল প্রশাসনের আইনী ব্যবস্থা ভেঙে পড়ায় আইনের সঠিক প্রয়োগ বা কোন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না।সরকারি ভাবে অনুমোদন নিয়ে পুকুর খননের কাজ বা জমির শ্রেণীর পরিবর্তন করে নেওয়ার পর সেই জমিতে এ ধরনের মাটি ব্যবসায়ীরা মাটি খননের কাজ করে যেতে পারেন। এমতাবস্থায় মাটি খেকো মোঃ জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে অত্র এলাকাবাসীর নানা অভিযোগ থাকলেও ভূমি আইন অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন । তাই সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষের জন্য ভূমি আইনের বিধান অব্যাহত রাখতে মাটি খেকো মোঃ জাহাঙ্গীর আলমকে আইনের আওতায় আনার দাবি জানান অত্র এলাকার সাধারণ জনগণ। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,খৃষ্টফার হীমেল রিছিল সাহেব এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি উপজেলা ভূমি সহকারী কমিশনার জনাব, মোঃ খাইরুজ্জামান এর উপর দায়িত্ব দিয়েছি ব্যবস্থা গ্রহণের জন্য সেখানে যোগাযোগ করলে জানা যায়,উনি চকিবাড়ি ইউনিয়ন ভূমি অফিস নায়েবকে দিয়ে ব্যবস্থা গ্রহণ করলেও সেখানে মাটি বিক্রি ও খননের কাজ চলছে বলে জানা যায়, পরিশেষে উপজেলা ভূমি সহকারী কমিশনার জনাব, মোঃ খাইরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST