ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল

    admin
    February 20, 2026 12:42 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
    দিনাজপুর থেকেঃ
    গত ১২ ই ফেব্রুয়ারী২০২৬ ইং দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল,এতে বাংলাদেশের তিন বারের নির্বাচিত জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি) একক ভাবে ২০০টি আসন ও তার জোটের ১৩ টি আসন সহ মোট ২১৩ টি আসনে জয়লাভ করে একক সংখ্যা গরিসষ্ঠতা লাভ করে সরকার গঠন করে এবং ১৭ তারিখে সকালে নির্বাচিত সকল জাতীয় সংসদ সদস্য বৃন্দ শপথ গ্রহন করে ও পরে বিকেলে ২৫ জন পূর্ন মন্ত্রী ও ২৪জন প্রতি মন্ত্রী গন শপথ গ্রহন করে।
    দিনাজপুর-৬ আসন ( ঘোড়াঘাট,হাকিমপুর,নবাবগন্জ ও বিরামপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এ, জেড,এম জাহিদ হোসেন নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ২লক্ষ ৫ হাজার একশত আঠারো ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দি জামায়াতে ইসলামি দল মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের প্রাপ্ত ভোট ১লক্ষ ৯০হাজার সাত শত তিন।
    ১৯৭১ সালে দেশ স্বাধীনের ৫৪ বছর পর দিনাজপুর বাসী একজন দক্ষ ও অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন প্রথম মন্ত্রীর স্বাদ পেলেন।তিনি হলেন দিনাজপুর ৬ আসনের কৃতি সন্তান বি,এন,পির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধান মন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ দুটি গুরত্বপূর্ন মন্ত্রনালয়ের বর্তমান দায়িত্ব পালন করছেন।
    দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার মন্ত্রী সভায় অন্তর্ভুক্তি বলে দলীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন সহ সমগ্র বাংলাদেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
    তারিখঃ১৯-২-২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST