সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর-৬ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের সমর্থনে ঘোড়াঘাট উপজেলায় দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোড়াঘাট পৌরসভার চার মাথা মোড় বাস টার্মিনালের সামনে থেকে , জামায়াতে ইসলামীর বিসাল বড় মিছিলটি শুরু হয়।
মিছিলটি দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কালিতলা শহীদ মিনার থানার সামান দিয়ে ঘোড়াঘাট গাইবান্ধা মোড় স্থানে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত থাকেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা,
জাতীয় নাগরিক পার্টির এনসিপির জেলা যুগ্ন আহবায়ক ঘোড়াঘাট উপজেলা পৌর সভাপতি আব্দুল মান্নান সরকার,
উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, বায়তুল মাল সেক্রেটারি মোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেদুল ইসলাম রাসেদসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, দাড়িপাল্লা প্রতীক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও সৎ নেতৃত্বের প্রতীক।
তারা আশাবাদ ব্যক্ত করেন, সাধারণ ভোটাররা এই প্রতীকের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।




