ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিজ এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি

    admin
    January 25, 2026 12:49 am
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি।
    শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম, বাজার ও জনসমাগমপূর্ণ স্থানে ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
    নির্বাচনী প্রচারণাকালে জোনায়েদ সাকি বলেন,
    “দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ দিশেহারা। এই সংকট থেকে উত্তরণে জনগণের শক্তিতেই পরিবর্তন আসতে হবে।”
    তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সংসদকে জনগণের কথা বলার প্রকৃত মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা করাই তার রাজনীতির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
    দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, পথচারী ও তরুণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
    স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা সাধারণ মানুষের কাছে এসে তাদের কথা মনোযোগ দিয়ে শোনায় জনগণ আশাবাদী হয়ে উঠছে। তারা বলেন, জোনায়েদ সাকির এই গণসংযোগ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
    নির্বাচনী প্রচারণায় গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মী, বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুরো কর্মসূচি সম্পন্ন হয়।
    দিনশেষে জোনায়েদ সাকি বলেন,
    “এই নির্বাচন কেবল একজন প্রার্থী নির্বাচনের বিষয় নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST