আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিকেল ৫টায় জেলা ঠিকাদার সমিতির হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ তারেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: বাবর আলী রুমন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“একটা গোষ্ঠী একটা চক্র ওরা বলছে বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে ভুল বুঝাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড দিচ্ছে।,, না বিএনপি এখন কাউকে কোন কার্ড দেয়না। এটা একটা নমুনা কার্ড মাত্র,, এই যে আপনাদের সাথে আলোচনা করছি এটা আপনাদের কে বোঝানোর জন্যই,, এই কর্মসূচি গুলো তখনই বাস্তবায়ন হবে যখন আমরা আপনাদের দোয়া ও সমর্থনে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারি তাহলে সেটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমরা যেহেতু ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আমরা ধানের শীষের হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের হারুন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য ও জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি তাই আমাদের সর্বদায় সজাগ থাকতে হবে । আমরা সবাই নিজ নিজ উদ্যোগে একে অপরের সাথে পরামর্শ করে আগামী ১২ (ফেব্রুয়ারী) জাতীয় সংসদ নির্বাচনে ৫ বারের সাবেক সফল সংসদ সদস্য ও বিএনপি চেয়রাম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মো: হারুনুর রশীদ কে ধানের শীষে বিপুল ভোটের মাধ্যমে জয় ছিনিয়ে আনার প্রত্যায় ব্যাক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।




