ঢাকাFriday , 9 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চরতারাপুরের কাঁচি পাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    January 9, 2026 12:48 am
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা:
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বিএনপির আয়োজনে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং ধানের শীষের কান্ডারি ও বিশিষ্ট শ্রমিকনেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজানুল ইসলাম বোলাল, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম,পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর ফরহাদ জোয়ার্দার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমদ। ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বারেক মৃধার সভাপতিত্বে ও সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খোকন জোয়ার্দার,সুজানগর পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রইচ উদ্দিন বিশ্বাস।
    এ সময় জেলা যুবদলের প্রচার সম্পাদক মামুন জোয়ার্দার,
    ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্র নেতা শেখ পাপ্পু,ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন,পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইকরামুল ইসলাম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST