সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, জেলার ৬টি সংসদীয় আসনে ৪৮ জন প্রার্থী ত্রয়োদশ জাতীর সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপির ৭ জন, জামায়াতের ৬ জন, এনসিপির ১ জন, জাতীয় পার্টির ৬ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ৬ জন, খেলাফত মজলিসের ৩ জন রয়েছেন। এছাড়াও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আরও বলেন, এই ৬টি আসনে যাচাই-বাছাইয়ের পর ৪২টি মনোনয়ন পত্র বৈধ, ৫টি বাতিল এবং একটি স্থগিত করা হয়েছে।
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৮ প্রার্থী। এদের মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী মো শাহনেওয়াজ ফিরোজ শুভ ও শাহ মো. আব্দুল্লাহর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। অপর ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির ডা. এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মো. রেজাউল হক, এবি পার্টির মো. আব্দুল হক, ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক, এবং বাসদের মো. আব্দুল হাকিম
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
৫-১-২৬




