ঢাকাMonday , 8 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লক্ষ্মীপুর গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে

    admin
    December 8, 2025 2:07 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    আজ ০৭/১২/২০২৫ খ্রি. ১০.৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জগদীশপুর গ্রামে মুনু মিঝির বাড়ির সফিউল্যার কবরের পাশে ঝোপের ভিতর হতে জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর কর্তৃক উক্ত নুরউদ্দিন এর মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত ০৫ (পাঁচ) টি দেশীয় তৈরি ০১ নলা বন্দুক ও ০১ (এক) টি এলজি উদ্ধারপূর্বক জব্দ তালিকা প্রস্তুত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    গত ০১/১২/২০২৫ খ্রি. ১৩.২০ ঘটিকায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউপি’র ৫নং ওয়ার্ডের দেওপাড়া গ্রামের নুরউদ্দিন এর মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর আড়ালে অস্ত্র তৈরির কারখানা থেকে জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার মামলা নং- ০১, তারিখঃ ০১/১২/২০২৫ খ্রি. ধারা-অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯(A)/১৯(F) রুজু করা হয়।

    তারই পরিপ্রেক্ষিতে অদ্য ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা মহোদয়।

    এসময় আরো উপস্থিত ছিলেন ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা) জনাব মোঃ সাহাদাত হোসেন টিটো, ডিআইও-০১, জনাব মাহফুজুর রহমান, জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST