এম মনিরুজ্জামান, পাবনা : ” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনীর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ নুরনবী হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,যুব উন্নয়ন অফিসার মোর্শেদ হাসান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।
জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনীর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ফিতা কেটে উদ্বোধন করে, অতিথি বৃন্দ স্টল পরিদর্শন করেন। আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণ কারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।




