ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পূর্ণ

    admin
    November 26, 2025 7:53 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার। উপজেলা আইসিটি কর্মকর্তা শুব্রজিতের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর অপরাধ প্রতিরোধ, ইভটিজিং, সড়ক দুর্ঘটনা রোধসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প, বাজার মনিটরিং, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ জনসুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

    ইউএনও মেহেদী হাসান কাউছার আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে। সকলের সহযোগিতায় রায়পুরকে আরও নিরাপদ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

    সভা শেষে উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST