ঢাকাSunday , 23 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

    admin
    November 23, 2025 9:53 pm
    Link Copied!

    সুকুমার ঋষি পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
    নওগাঁর পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী মোস্তফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এতে সভাপতিত্ব উপজেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছের রহমান। উপজেলা বি এন পির সাধারন সম্পাদক মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, নিয়ামতপুর উপজেলা বিএনপির নেত্রী মোছা: ফরিদা বেগম, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর ও সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, পোরশা উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন শাহ্, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য শাহ্ মাসুদ পারভেজ পোরশা উপজেলা বি এন পির প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম গামা সহ পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST