আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজারে ২০শে নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জামায়াত নেতা গাজী মোহাম্মদ আলমগীর হোসেন শান্ত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের আমীর জি.এম মুনজির হাসান এমরান রায়পুর উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন। মাওলানা নাছির উদ্দীন আহম্মেদ,সাবেক আমীর ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন জামায়াতে ইসলামী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
আপনারা সেই মানুষকেই ভোট দিন—যে আল্লাহকে ভয় করে, জনগণের সেবা করে, এবং আমানতকে আমানত মনে করে।ভোট দিন ইসলামী আন্দোলনের মানুষকে ,ভোট দিন আমানতদার নেতৃত্বকে।ভোট দিন আল্লাহভীরু প্রার্থীকেই— যাতে ইসলাম ও ন্যায় প্রতিষ্ঠা পায় আমাদের গ্রামে, আমাদের দেশে।আমাদের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূইয়াকে দাড়িপাল্লায় ভোট দিয়ে সমাজ গড়ার আহ্বান জানান।
বৈঠকে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত স্থানীয় প্রশাসন গঠনের আহ্বান জানান।সভাপতির বক্তব্যে গাজী মোহাম্মদ আলমগীর হোসেন শান্ত বলেন,
“জামায়াত ইসলামের রাজনৈতিক দর্শন হলো দায়িত্বশীল নেতৃত্ব গঠন করা। ক্ষমতা ভোগের নাম নয়—বরং মানুষের অধিকার রক্ষা এবং ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“একজন দরিদ্র মানুষও যেন ঘুষের বোঝা ছাড়া সম্মান নিয়ে চলতে পারে—আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। ইউনিয়নের উন্নয়ন হবে সবাইকে নিয়ে, কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে নয়।বক্তারা জনগণকে সততা, ন্যায়, সেবা ও শান্তির ভিত্তিতে উন্নয়নের রাজনীতি গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি নুর আলম,০৮নং দক্ষিণ চরবংশী
ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার লুৎফুর রহমান তালুকদার, ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক আবু বকর সিদ্দিক,
ইউনিয়ন জয়েন সেক্রেটারি গাজী এম এ সিদ্দিক,৪ নং ওয়ার্ড সভাপতি মেম্বার পদ প্রার্থী রাসেল হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি
সোহাগ মাহমুদ আরিফ,অনুষ্ঠান পরিচালনা করেন ৮ নং ওয়ার্ড সেক্রেটারি, রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী।




