নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি-
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায়
নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে
নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের বিএফসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য স্কুল–কলেজ শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলাম,
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়র এর প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম , সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোসা: সাইমা খাতুন এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক–শিক্ষার্থীসহ ইএসডিও’র কর্মী বৃন্দ সাংবাদিক প্রমুখ।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিত্যক্ত প্লাস্টিক থেকে নতুন পণ্য তৈরির প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




