ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।

    admin
    November 16, 2025 2:49 pm
    Link Copied!

    নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি হাট এলাকায়,  ইএসডিও — ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও সুইসকন্ট্যাক্ট, ওয়াটারএইড ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় আয়োজন করা হয় এই সচেতনতা কার্যক্রম।স্থানীয় জনগণকে পানি সম্পদ সংরক্ষণ, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব জীবনযাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।বক্তারা বলেন, পানির অপচয় রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্লাস্টিক বর্জ্য কমানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সচেতন নাগরিকরাই পারে একটি বাসযোগ্য, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও ইএসডিও’র কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে খড়িবাড়ি বাজারের বিভিন্ন স্থান পরিচ্ছন্ন কর্মী দ্বারা পরিষ্কার করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST