ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদয়পুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

    admin
    November 16, 2025 8:07 pm
    Link Copied!

    হারুন অর রশিদ,
    স্টাফ রিপোর্টার :
    জয়পুরহাটের কালাই উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে উদয়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপির সাবেক সভাপতি জনাব নিজাম উদ্দিন ফকির। মতবিনিময় সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ৪ নম্বর উদয়পুর ইউনিয়নের সাবেক ধানের শীষের মনোনীত প্রার্থী ও বর্তমান কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মামুনুর রশিদ মামুন সরকার। তিনি বক্তব্যে বলেন, মতবিনিময় সভায় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা আগামী দিনের রাজনৈতিক পথচলাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জয়পুরহাট ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কালাইয়ের কৃতি সন্তান, সাবেক সচিব ও সাবেক ডিসি জনাব আব্দুল বারীকে সামনে রেখে তৃয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকল নেতাকর্মীর ঐক্যমত্য ও প্রস্তুতি অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। মামুনুর রশিদ মামুন সরকার আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে ধানের শীষের রাজনীতি করেছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১লা নভেম্বর জয়পুরহাট–২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আব্দুল বারীকে মনোনীত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আজকের এই সভা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনার ভিত্তি তৈরি করবে। তিনি সকল নেতাকর্মীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন ঐক্য, শৃঙ্খলা, দলীয় আনুগত্য ও শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। সবাই একসঙ্গে কাজ করুন, একে অপরকে সহযোগিতা করুন এবং বিজয়ের জন্য মাঠে সক্রিয় থাকুন। সভায় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতিকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST