ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৪৬ নওগাঁ ১ আসনের সম্ভাব্যপ্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নিয়ামতপুরে মশাল মিছিল অনুষ্ঠিত

    admin
    November 15, 2025 10:10 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদ

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই নওগাঁ ১ আসনের বিভিন্ন সময় প্রার্থিতা বাতিলের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এরই ধারাবাহিকতায়, আজ নওগা ১ আসনের নিয়ামতপুর উপজেলায় সম্ভাব্য প্রার্থীর, মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ডাক্তার মোঃ আইনুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭ টায় এই বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হযেছে। বিক্ষোভ ও মশাল মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটে এসে শেষ হয়।

    এ সময় প্রধান অতিথির বক্তব্য ডাক্তার আইনুর রহমান বলেন
    মোস্তাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করায় তা মেনে নিতে পারছেন না নওগাঁ ১ আসনের সাধারণ জনগণ, প্রার্থিতা ঘোষণা হওয়ার পরই নিয়ামতের উপজেলার বেশ কিছু এলাকায় প্রার্থীর নিজের লোকজন ছাত্রদলের নেতাকর্মীর উপর হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এমনকি ছাত্রদলের নেতার উপর মিথ্যা থানায় অভিযোগ দায়ের করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার আই নুর রহমান। এই মশাল মিছিল সম্বন্ধে ডাক্তার আইনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন দলের সর্বস্তরের নেতা–কর্মীরা দলের কাছে মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন, ইতিমধ্যে নিয়ামতপুর উপজেলায় সহ বিভিন্ন জায়গায় প্রার্থিতা বাতিলের জন্য মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে আমরাও চাই এই মনোনয়ন বাতিল করা হোক এবং প্রকৃত বিএনপি প্রেমী সৎ নির্ভীক পা থেকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানাচ্ছি ‌।
    এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ শরিফুল ইসলাম সাবেক বিআরডিবি চেয়ারম্যান সাবেক সদস্য নিয়ামতপুর থানা বিএনপি, হাসানুজ্জামান বাবু আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সভাপতি বিএনপি, মোঃ শাহ আলম আরাফাত রহমান কোকো এর সিনিয়র সহ সভাপতি উপজেলা বিএনপি, মোহাম্মদ ইমদাদুল হক যুগ্ন সম্পাদক আরাফাত রহমান সংসদ এর, মোঃ আবু সায়েম আহমেদ যুবদল সহ প্রচার সম্পাদক নিয়ামতপুর উপজেলা, মোঃ সাব্বির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদল এছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST