ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নতুন আলোয় এক বছর: বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নির্বাচিত কমিটির বর্ষপূর্তি উদযাপন

    admin
    November 15, 2025 7:02 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
    উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির একবছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নিজস্ব জমিতে নির্মাণাধীন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
    আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহসভাপতি ফয়সল আহমেদ খান, অর্থ সম্পাদক আগা মোহাম্মদ শামীম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য সুমন চক্রবর্তী, সদস্য আতিকুর রহমান লিটন, মোহাম্মদ উল্লাহ, মারুফ, রুমন হায়দার, আলী আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা।
    বক্তারা বলেন, ১৯৮৮ সালে মরহুম অধ্যাপক শরিয়ত রসুলের হাত ধরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের যাত্রা শুরু। দীর্ঘ ৩৬ বছর নানা বাধা ও পকেট কমিটির দৌরাত্ম্য পেরিয়ে গত বছর ৯ নভেম্বর প্রথমবারের মতো গণতান্ত্রিক ভোটে বর্তমান কমিটি নির্বাচিত হয়। তারপরও একটি চক্রের ষড়যন্ত্র চলমান রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।প্রেসক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা কোনো দলের নয়—সত্যের পক্ষে, সমাজের পক্ষে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কলম ধরে থাকার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেন। হুমকি-ধামকি দিয়ে সাংবাদিকদের পথ রোধ করা যাবে না বলেও তারা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST