ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি, মাঠ জুড়ে স্লোগান ও পতাকার রঙিন ঢেউ

    admin
    November 10, 2025 8:24 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়েছে। “পলাশ পাগল বাঞ্ছারামপুরবাসী” স্লোগান নিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শনিবার বিকেলে মাওলাগঞ্জ বাজার মাঠে গণসংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে জনস্রোতে পূর্ণ হয় মাঠের প্রতিটি কোণ।

    মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি সভায় বলেন,

    “ধানের শীষ মানে স্বাধীনতা ও জনগণের অধিকার। আমি মাটি ও মানুষের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।”

    সভায় বক্তারা জানান, বিএনপি জনগণের দল এবং এর প্রতীক ধানের শীষ আগামী নির্বাচনে পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে। তারা আশ্বাস দেন, বাঞ্ছারামপুরবাসী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ।

    মহাসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী অংশ নেন। মাঠজুড়ে ছিল ধানের শীষের পতাকা, পোস্টার এবং স্লোগানের ঢেউ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST