ঢাকাWednesday , 5 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

    admin
    November 5, 2025 2:35 pm
    Link Copied!

    হারুনুররশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    বুধবার বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এর নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, মহিলাদলের সভাপতি শাহানাজ বেগম, সাধারণ সম্পাদক আফরোজা পারভিন ঝর্ণা, যুবদলের আহ্বায়ক আক্কাছ আলী, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

    সৌজন্য সাক্ষাতের সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ সাপাহারের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST