ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলাউদ্দিনের নেতৃত্বে বিশাল শোডাউন-ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যের আহ্বান কৃষিবিদ মেহেদী হাসান পলাশের

    admin
    November 1, 2025 10:30 am
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আলাউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোডাউন।
    শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ শোডাউনকে ঘিরে পুরো ফরদাবাদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র‍্যালি শেষে বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন।

    সভায় সভাপতিত্ব করেন, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশীদ আকাশ এবং সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল আইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর রহমান মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন,

    “বাঞ্ছারামপুরে ধানের শীষের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।”

    আলোচনা শেষে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাঞ্ছারামপুর উপজেলা চত্বর হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আলাউদ্দিনের নেতৃত্বে
    শোডাউনে উপস্থিত ছিলেন, ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, ওয়ার্ড সভাপতি রঙ্গু মিয়া, বিএনপি নেতা জাকির মারিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহ আলম ডাক্তার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জয়দুল হক, আনোয়ার হোসেন আয়নলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

    আলোচনা সভায় বক্তারা বলেন,
    ঐক্যের এই ধারা অব্যাহত থাকলে বাঞ্ছারামপুরে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST