জাকিউল ইসলাম
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডাংধরা ইউনিয়ন শাখার উদ্যোগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়নে ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার বেলা ৪:০০ ঘটিকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহব্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফুর রহমান শামীম সদস্য সচিব ডাংধরা ইউনিয়ন যুবদল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মনজু হোসেন,অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আল মামুন ১ নং যুগ্ন আহবায়ক দেওয়ানগঞ্জ উপজেলা যুবদল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মো আলতাফ আহবায়ক দেওয়ানগঞ্জ পৌর যুবদল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ সদস্য সচিব দেওয়ানগঞ্জ পৌর যুবদল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির যুগ্ন আহবায়ক দেওয়ানগঞ্জ পৌর যুবদল,মাসুদুল ইসলাম জোসনা যুগ্ন আহবায়ক ডাংধরা ইউনিয়ন যুবদল, আজিজুর রহমান যুগ্ম আহ্বায়ক ডাংধরা ইউনিয়ন যুবদল, হাসান আলী যুগ্ম আহ্বায়ক ডাংধরা ইউনিয়ন যুবদল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারওয়ার ই আলম সহ-সভাপতি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, আখেরুজ্জামান নয়া সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি, আলহাজ্ব আব্দুস সামাদ ভারপ্রাপ্ত সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি,, আব্দুর রশিদ ফটিক সাবেক সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি, মহসিন উদ্দিন মিলন সহ-সভাপতি ডাংধরা ইউনিয়ন বিএনপি, জুলহাস উদ্দিন সাধারণ সম্পাদক ডাংধরা ইউনিয়ন বিএনপি, মুক্তারুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ডাংধরা ইউনিয়ন বিএনপি, আজাহরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ডাংধরা ইউনিয়ন বিএনপি।




