ঢাকাWednesday , 29 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    admin
    October 29, 2025 8:56 pm
    Link Copied!

    বিশেষ প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস
    ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের সামনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল মমিন।

    ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬ হাজার ২৪০ জন কৃষকের মাঝে ২০২৫/২৬ অর্থ বছরে রবি ও ২০২৫/২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, অড়হড়, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, চীনা বাদাম বীজ বিতরণ করা হয়। কৃষককে ২৮ মেট্রিক টন বীজ ১২০ মেট্রিক টন সার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শিহাব উদ্দিন ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান।

    প্রধান অতিথি বলেন, সরকারের পক্ষ থেকে ২০২৫/২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আপনারা এই বীজ এবং সার দিয়ে মাঠে ফসল উৎপাদন করবেন। কেউ যেন বিনামূল্যে পাওয়া সার এবং বীজ বিক্রি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।

    তিনি আরো বলেন, কৃষকরা রোদ বৃষ্টিতে ভিজে ফসল ফলায় বলেই আমরা খেতে পাই। তা না হলে বিদেশ থেকে আমদানি করতে হতো। এদেশে এখন আধুনিক কৃষি ব্যবস্থা চালু হয়েছে। রবি শস্য দেশি শাকসবজি ও ফলমূলের পাশাপাশি বিদেশী নানা ধরনের শাকসবজি ও ফলমূল তারা উৎপাদন করছেন। এদেশের কৃষকদের তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। একই সাথে আগামীতে যেন প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে প্রণোদনা দেয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST