ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লক্ষ্মীপুর জেলা পরিষদে তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা

    admin
    October 28, 2025 12:27 am
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুর জেলা পরিষদে তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. নাজিমুল হক সরকারের বিরুদ্ধে।

    রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর লক্ষ্মীপুর সদর প্রতিনিধি তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জেলা পরিষদ ভবনে যান। গেটে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাকে থামিয়ে দেন। পরিচয় দেওয়ার পর নিরাপত্তা কর্মীরা জানান, প্রকৌশলী নাজিমুল হক সরকারের অনুমতি ছাড়া প্রবেশ সম্ভব নয়।

    পরে সাংবাদিক মো. নাজিমুল হক সরকারকে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “সেনাবাহিনী যদি ভেতরে ঢুকতে না দেয়, তাহলে আপনি ঢুকতে পারবেন না।

    অন্যদিকে, গেটে থাকা সেনা সদস্যরা জানান, তাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। ভেতর থেকেই সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক রাজীব কুমার সরকারকে সরাসরি এবং মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    এই ঘটনাকে তথ্যের স্বাধীনতা ও গণমাধ্যমের কাজে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিকরা। তারা জানান, এটি দুঃখজনক এবং সরকারি দপ্তরে সাংবাদিকদের প্রতি এমন আচরণ অগ্রহণযোগ্য ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST