মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
বগুড়ায় ধুনট উপজেলা বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সফলতা অর্জনে পৌর বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোজ রবিবার (২৬শে অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় ধুনট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অত্র পৌর বিএনপির সহ সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহদত হোসেন মিলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলিমুদ্দিন হারুন মন্ডল।
উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান বাচ্চু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মুনজিল হোসেন, সিনিয়র সদস্য শামসুদ্দিন মল্লিক জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা সাংবাদিক মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




