মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধি: জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে চলছে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে নওগাঁ–১ আসনে কাজ করে যাচ্ছেন দলের বর্ষীয়ান নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নিয়ামতপুর, পোরশা ও সাপাহার জুড়ে ধারাবাহিকভাবে উঠান বৈঠক, পথসভা ও জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে দলের ৩১ দফার বার্তা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষীতারা গ্রামে অনুষ্ঠিত হয় এক উঠান বৈঠক। এ বৈঠকে উপস্থিত ছিলেন হিন্দু, মুসলিম ও আদিবাসীসহ বিভিন্ন সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ।
বক্তব্যে ডা. মো. ছালেক চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার, ফিরবে গণতন্ত্র ও ন্যায়বিচার। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই দেশের উন্নয়নের প্রকৃত ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, সহ-সম্পাদক মেহেদী হাসান, যুবদলের আহ্বায়ক মনজুরুল রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন জনগণের অংশগ্রহণেই পরিবর্তনের ধারা গড়ে উঠবে, আর ৩১ দফাই সেই পরিবর্তনের রূপরেখা।




