বিশেষ প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস
পাবনার ঈশ্বরদীতে স্কুল পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং এর প্রতিবাদ করায় বিদ্যালয়ের এক কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারী, সহপাঠী শিক্ষার্থী ও অবিভাবকরা।
মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম উদ্দিন, ইউপি সদস্য আক্তারুল ইসলাম, বিএনপি নেতা আল্লেক প্রাং, আলমগীর হোসেন, মোস্তাফা জামান নয়ন, বাবু মজুমদার, রমজান আলী মজুমদার ও মাঃ রফিকুল ইসলাম ফারুকীসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নানান ভাবে উত্ত্যক্ত করে আসছে স্থানীয় কয়েকজন বখাটে। গতকাল রোববার বিদ্যালয় ছুটির পর ওই বখাটেরা আবারো শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে। সেখানে উপস্থিত বিদ্যালয়ের নৈশ প্রহরী শিহাব উদ্দিন ঘটনাটির তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোববার দিনগত মধ্যরাতে বিদ্যালয় মাঠে নৈশপ্রহরী শিহাব উদ্দিনকে একা পেয়ে আক্রমণ চিৎকার করলে বখাটেরা পালিয়ে যায়।




