ঢাকাSaturday , 25 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁর পোরশায় শিশুকে বলাৎকার করার অপরাধে ধর্ষক আটক

    admin
    October 25, 2025 7:02 pm
    Link Copied!

    সুকুমার ঋষি পোরশা নওগাঁ প্রতিনিধি

    নওগাঁর পোরশায় নারী ও শশিু নর্যিাতন দমন আইনরে মামলায় মুসা (৫৫) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। শুক্রবার উপজেলার শ্রীকলা নতুনপুকুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী ফাতেমা বেগমের করা মামলায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত ইমাম পোরশা গবিরাকুড়ি গ্রামের মৃত আঃ শুকুরের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, মুসা শ্রীকলা নতুনপুকুর জামে মসজদিরে ইমাম। ফাতেমার ছেলে নুর মোহাম্মদ (১১) শ্রীকলা আফজালুল উলুম মাদ্রাসায় ১ম শ্রেণিতে পড়ালেখা করে। নুর মোহাম্মদ ২৩ অক্টোবর দিবাগত রাত অনুমানীক ৮টায় শ্রীকলা নতুনপুকুর জামে মসজেিদ নামাজ পড়তে যায়। নামাজ পড়ে নুর মোহাম্মদ বাড়িতে না আসলে তার মা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একর্পযায়ে মসজেিদ গিয়ে তার ছেলের জুতা দেখতে পায় এবং মসজিদে কোন মুসল্লি নেই আলো বন্ধ দখেতে পান। এসময় মসজিদের দরজা ধাক্কা দিয়ে খুলে ফাতেমা তার ছেলেকে ইমাম মুসা বলাৎকার করেছেন বলে নিশ্চিত হন। পরে কথাকাটির একপর্যায়ে ইমাম সাইকেল যোগে পালানোর চেষ্টা করলে ফাতেমার চিৎকারে গ্রামের লোকজন জড় হয়ে ইমাম মুসাকে আটক করেন। রাতেই উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এবিষয়ে নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে মসজিদের ইমাম মুসা তাকে মসজিদের ভিতরে বলাৎকার করেছেন বলে নিশ্চিত করেন। বিষয়টি পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করেছেন এবং গ্রেফতাকৃত ইমামকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST