ঢাকাThursday , 23 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে ০৮নং দক্ষিণ চরবংশীতে বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার এর উদ্যোগে পাবলিক পত্রিকা স্থাপন

    admin
    October 23, 2025 12:18 am
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    রায়পুর উপজেলা ০৮নং দক্ষিণ চরবংশীতে ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার এর উদ্যোগে মোল্লারহাট বাজারে পাবলিক পত্রিকা স্থাপন করা হয়েছে ।বুধবার ২২শে অক্টোবর বিকাল ৪ টার সময় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, বর্তমান সময়ে মানুষ মোবাইল ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে, সেখানে এমন উদ্যোগ সত্যিকার অর্থে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

    এলাকাবাসীর মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস ও সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিএনপির এই নেতা।মোল্লারহাট বাজারে স্থাপন করেছেন ‘পত্রিকা সাইনবোর্ড’, যেখানে প্রতিদিন এলাকার মানুষ বিনামূল্যে দৈনিক পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছেন।

    প্রতিদিন সকালে সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়া হয় দিনের পত্রিকা। পথচারী, শ্রমজীবী মানুষ, দোকানদার ও তরুণরা সেখানে দাঁড়িয়ে সংবাদ পড়েন, আলোচনা করেন এবং মতবিনিময় করেন।
    এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, বর্তমান সময়ে মানুষ মোবাইল ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে; সেখানে এমন উদ্যোগ সত্যিকার অর্থে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

    হারুন অর রশীদ হাওলাদার বলেন, ‘আমি চাই মানুষ আবার পড়ার অভ্যাসে ফিরে আসুক। একটি সচেতন ও জ্ঞানের সমাজ গড়ে উঠুক- সেটাই আমার লক্ষ্য।রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এই প্রচেষ্টা নাগরিক শিক্ষার বিকাশ, তথ্যপ্রাপ্তির সুযোগ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST