নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (আগামী ২৭ অক্টোবর) সফল করার লক্ষ্যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে, সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
নিয়ামতপুর উপজেলার যুবদলের আহ্বায়ক মনজুর ইসলামের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম
প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, যুগ মহোবায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সবুজ চৌধুরী, যুবদলের আহবায়ক সদস্য মেহেদী হাসান রানা, আহবায়ক সদস্য মাসুদুর রহমান মাসুদ, আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম, আহ্বায়ক সদস্য বুলবুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, সিরাজী পলাশ, যুবদলের সদস্য মোঃ সুমন, মোঃ হিরা, নুর আলম,আবু তাহের,
এছাড়াও উক্ত অনুষ্ঠানে যুবদলের নিয়ামতপুর উপজেলার আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বক্তারা আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নিয়ামতপুর যুবদলের ৮ টি ইউনিয়নে নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে বিশেষ প্রস্তুতি নিতে বলা হয়। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই নির্বাচনকে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে চিহ্নিত করেন।
আলোচনায় বিএনপির প্রতিপক্ষ জামায়াত-শিবিরের বিভিন্ন অপতৎপরতা ও সাংগঠনিক কৌশল গুরুত্ব পায়। বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবির ভুলভাবে ইসলামকে সমাজে ব্যাখ্যা করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার

চেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানিয়ে বলেন, নিয়ামতপুর উপজেলা যুবদলের প্রধান কাজ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।




