ঢাকাSunday , 19 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের ১৮ টন সরঞ্জাম পুরে ছাই

    admin
    October 19, 2025 6:47 pm
    Link Copied!

    বিশেষ প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস
    ‎রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১৮ টন সরঞ্জাম পুড়ে গেছে। গত ৬ দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে। রোববার (১৯ অক্টোবর) খালাস হওয়ার কথা ছিল।

    ‎মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।

    ‎এছাড়াও স্কয়ার ফার্মা, ওয়াল্টনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে।

    ‎জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে। তবে কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধদিবস ও অন্য ৫দিন খালাস হয়। পুরো খালাস প্রক্রিয়ার দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা নিয়ন্ত্রণ করে সিভিল অ্যাভিয়েশন।

    ‎অন্যদিকে অগ্নিকাণ্ডের প্রায় ২২ ঘণ্টা পর রোববার বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

    ‎এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনী। অবশেষে দীর্ঘ ৭ ঘণ্টা প্রচেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

    ‎এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য ছাড়াও ফায়ার সার্ভিসের দু’জন সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

    ‎ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। পাশাপাশি ভেতরে কার্গো রাখার জায়গাও খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। তবে তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে সূত্রপাত হয়েছে।

    লাবলু বিশ্বাস
    ঈশ্বরদী
    মোবাইল নং ০১৭২৫-১৯১০৯১

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST