ঢাকাSaturday , 18 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করতে হবে : আমীর খসরু

    admin
    October 18, 2025 12:37 am
    Link Copied!

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, অতীতে কার সাথে কি হয়েছিল, কে-কি করেছিল সব ভুলে যাবেন। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজে অংশ নেবেন।

    শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম-১০ আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনি কাজ করতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাবেন, অতীতে নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে তা ভুলে যাবেন। বিএনপির জনগণের দল। জনগনকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।

    আমীর খসরু বলেন, বিএনপি যে একটি সুশৃঙ্খল দল তা মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে। সবার কাজ এক হবে না কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন, কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে।

    সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল।

    আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সহ সভাপতি সখিনা বেগম, জেসমিন খানম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ ৮নং ওয়ার্ডের নেতাকর্মীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST