ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার

    admin
    October 17, 2025 10:58 pm
    Link Copied!

    আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে দলগুলোর বসে একটি সম্মিলিত সনদ প্রণয়ন করা উচিত। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
    প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ যে সনদ স্বাক্ষর হলো, তা অনেক দেশকে অনুপ্রাণিত করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিশ্বের অনেক দেশ এটি থেকে শিখতে আসবে। আজ আমরা একটি উদাহরণ তৈরি করেছি এ রকম আরও উদাহরণ তৈরি করা সম্ভব। তিনি আরও বলেন, ‘আমরা আজ এখানে যে ঐক্যের সুর বাজিয়েছি, সেই সুর নিয়েই নির্বাচনের পথে এগোতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তবে চাই এই ঐক্য বজায় থাকুক। সেজন্য রাজনৈতিক নেতাদের একসঙ্গে বসে নির্বাচন সংক্রান্ত একটি সনদ তৈরি করা জরুরি।’
    নির্বাচনের পদ্ধতি ও গ্রহণযোগ্যতা নিয়ে ড. ইউনূস বলেন,‘যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে। তাহলে লাভ কী হলো?’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST