সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা চত্বরে গত ১১ অক্টোবর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির বিরুদ্ধে তথাকথিত একটি ‘ঝাড়ু মিছিল’ আয়োজন করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারী সংহতি আন্দোলনের নেত্রী আকলিমা আক্তার (আখি)।
তিনি গভীর দুঃখ ও ক্ষোভ নিয়ে বলেন —আমাদের দেশের একজন সৎ, নীতিনিষ্ঠ, শিক্ষিত ও জনগণের নেতা জোনায়েদ সাকির বিরুদ্ধে এই ধরনের নোংরা আয়োজন অত্যন্ত দুঃখজনক। আমি গণসংহতি আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসাবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
আকলিমা আক্তার দৃঢ় কণ্ঠে বলেন, ইনশাআল্লাহ তার নেতা জননেতা জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ মার্কা নিয়েই ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নির্বাচন করবেন। তিনি আরও বলেন —দেশকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাঞ্ছারামপুরের জনগণ পরিবর্তন চায়, আমি তাদের পাশে থাকতে চাই।”স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ ধরনের অপপ্রচার আসলে সাকির জনপ্রিয়তাকে দমিয়ে রাখার চেষ্টা মাত্র। তবে বাঞ্ছারামপুরে নোংরা রাজনীতির বদল ঘটাতে সাকি ও তার দল বদ্ধপরিকর।




