বেলায়েত হোসেন সোহাগ খান, মাদারীপুর #
মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন পাঠক কান্দি এলাকায় আখি আক্তার (৩২) নামে এক তালাকপ্রাপ্তা মহিলা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১:০০ টার দিকে পুরাতন বাস স্ট্যান্ডে ইউসুফ পেট্রোল পাম্পের পিছনে পাঠক কান্দি এলাকার নিজ বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
পরের দিন রবিবার বেলা ১১:০০ টার দিকে ঘটনাটি জানাজানি হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আখি আক্তারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আদিল হোসেন জানান, “আত্মহত্যার খবর পাওয়ার পরপরই আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে ছুটে যাই।
তালাকপ্রাপ্তা ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্ত সাপেক্ষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”




