ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বকশিগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন 

    admin
    October 12, 2025 8:40 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম 
    জামালপুর জেলা প্রতিনিধি

    ১২ অক্টোবর ২০২৫ রবিবার সকালে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ি নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে পাখিমারা সড়কে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী সবুজ মিয়ার পরিবার ও গ্রামবাসী।

    ভুক্তভোগী সবুজ মিয়া বলেন আমি বসতবাড়ি নির্মাণ করার জন্য শফিকুল ইসলামের ছেলে স্বাধীন মিয়ার কাছে সাড়ে পাঁচ শতাংশ জমি গত সাত মাস যাবৎ ক্রয় করি।যেটার ক্রয়সূত্রে পূর্বের মালিক ছিল শফিকুলের মা,তিনি তার নাতী স্বাধীন কে সেই জমি দলীল দেয় এতে উক্ত জমির অংশীদার ছেলে শফিকুল ও হুমায়ুন কেউ নয়।হুমায়ূন জমির মালিক না হওয়া সত্বেও উক্ত জমির মালিক দাবি করে আমাকে হয়রানির জন্য আমার বিরুদ্ধে ৪ টি মিথ্যা মামলা করে,আমি কোর্টের আদেশ আনুযায়ী আমার জমিতে দখলে যায়, এতে হুমায়ুন আমাকে বাধা দেয়, পুলিশে ধরিয়ে দিবে এবং জীবন নাশের হুমকি দেয়।আমি এখন জীবন নাশের শংকাজনক অবস্থায় আছি, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করি।  

    মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন,শফিকুল ইসলাম, সেলিম মিয়া,হালেমা বেগম,হযরত আলী প্রমূখ।

    সংবাদ সম্মেলনে শফিকুল তার ভাই  হুমায়ূন কে উদ্দেশ্য করে বলেন সে একজন মামলাবাজ,চাঁদাবাজ ও অপকর্মকারী,সে আমাদের বংশের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে আমরা প্রশাসনের কাছে হুমায়ুনের বিচার চায়, এবং বিচারের দাবীতে শ্লোগান দেয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST