মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
নওগাঁর পোরশায় বান্ধুবীর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাদিয়া জান্নাত(১০) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার পোরশা বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। আর এই ঘটনাটি ঘটে দিাঘপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানাগেছে, সাদিয়া রবিবার সকালে দিঘিপাড়া গ্রামে তার বান্ধুবীর বাড়িতে বেড়াতে যায়। সেখানে দুপুরে সে তার বান্ধুবী সহ ৪/৫ জনে সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্মরত ডাঃ আরিফ মৃত ঘোষনা করেন। পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com




