হারুন অর রশিদ,
স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট কালাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির গুরুত্ব জনগণের কাছে তুলে ধরতে জয়পুরহাটের কালাই উপজেলায় এক সুবিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এতে হাজার হাজার লোক অংশগ্রহণ করেন।
কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কালাইয়ের রাজপথ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
মিছিল চলাকালে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ৩১ দফার তাৎপর্য তুলে ধরে বলেন, “এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি ও রাষ্ট্র মেরামতের বিস্তারিত রূপরেখা।” তিনি জনগণের কাছে এই রূপরেখার পক্ষে এবং ‘ধানের শীষ’ প্রতীকের প্রতি সমর্থন প্রত্যাশা করেন।
কালাই থানা ও পৌর বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই গণমিছিলটি কালাইয়ের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং জনগণের হাতে বিএনপি’র বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।১২/১০/২০২৫




