রিপোর্টঃ শাহ্ জালাল সরদার, কালকিনি ও ডাসার প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনি উপজেলার বিএনপির ১০টি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কালকিনি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বিএনপি নেতা জসিম উদ্দিন, নূরে আলম, যুবদল নেতা শিকদার মামুন, শামিম মোল্লা, নান্না, তুহিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা শহিদ, নাজমুল, আল-আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেকে।প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,“বিএনপির হাতকে শক্তিশালী করতে হলে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হলে আমাদের প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে তাঁর বার্তা পৌঁছে দিতে হবে। যেকোন মূল্যে আমরা ইনশাআল্লাহ মাদারীপুর-৩ আসনটি তারেক রহমানকে উপহার দেবো।”
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




