হারুন অর রশিদ,
স্টাফ রিপোর্টার :
জয়পুরহাটের কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন সরকারের নেতৃত্বে মোসলেমগঞ্জ বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
মামুনুর রশিদ মামুন সরকার উপস্থিত প্রত্যেক নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন, এখন থেকে সবাইকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি নির্দেশ দেন, প্রত্যেক মহল্লায়, চায়ের দোকানে, গ্রামগঞ্জে যেখানেই লোকজনের সাথে দেখা হবে, সেখানেই যেন তারা ধানের শীষে ভোট চান।
সভায় তিনি জোর দিয়ে বলেন, খালেদা জিয়ার হাত শক্তিশালী করার জন্য এবং তারেক জিয়ার হাত শক্তিশালী করার জন্য প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আহ্বান জানান, বিএনপির পক্ষে এবং তারেক জিয়ার পক্ষে জোরালোভাবে ভোট চেয়ে, বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের প্রতি তিনি সক্রিয় থাকার নির্দেশ দেন।




