ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় ধুনট উপজেলা নির্বাহী অফিসারের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    admin
    October 9, 2025 9:47 pm
    Link Copied!

    মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
    বগুড়ায় ধুনটে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খৃষ্টফার হিমেল রিছিলের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল ০৯ অক্টোবর  বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ইছামতী হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান,  প্রকল্প বাস্তবায়ন অফিসার ফরিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম,‎উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী,ধুনট পল্লী বিদ্যুৎ  সমিতির ডিজিএম কামাল পাশা , উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অত্র উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বক্তব্যে বলেন,
    ধুনট উপজেলায় আমার কর্মজীবনের এই অধ্যায় শেষ হতে চলেছে। আপনাদের দোয়া,ভালোবাসা, সহযোগিতা ও আস্থা নিয়েই আমি এই পথচলা সম্পন্ন করতে সক্ষম হয়েছি।  
    আমি চেষ্টা করেছি সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকতে।
    প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কষ্টকে কাছ থেকে দেখেছি, অনুভব করেছি। চেষ্টা করেছি— কারও দুঃখে সান্ত্বনা, কারও সমস্যায় সমাধান হয়ে দাঁড়াতে। তবে ভবিষ্যতে আমার অক্লান্ত পরিশ্রম ও দক্ষতা অর্জনের মধ্য দিয়ে মানুষের খুব কাছে থেকে বেশি বেশি সেবা প্রদান করতে পারি এই কামনায় আপনাদের প্রত্যেকের দোয়া আশীর্বাদ বয়ে আনবে সফলতা, সবাইকে ধন্যবাদ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST