ঢাকাWednesday , 8 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

    admin
    October 8, 2025 1:39 am
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা: ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বের হওয়া র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীল রাশেদুজ্জামান রাশেদ।

    প্রধান অতিথি মীর রাশেদুজ্জামান রাশেদ তার বক্তব্যে বলেন, আজ যারা নবীন তারা একসময় প্রবীণ হবে। এটাই আমাদের সমাজের বাস্তবতা। আজ যাদের শরীরে ত্যাজ আছে এই ত্যাজ থাকবে না। সময়ের কাছে সকলেই পরাজিত। সম্পর্কগুলো দৃঢ় করতে হবে। কেউ একা ভালো থাকতে পারে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। তিনি আরো বলেন, পারিবারিক শিক্ষা অন্যতম একটা বিষয়। অনেক সময় ভালো কথা বলি মূল জায়গায় ইঙ্গিত করতে পারি না। সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে। বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের গড়ে তুলতে হবে। সিটিজেনকে সম্মান করা শিখাতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST