মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব অনিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল জনাব মোঃ জাকিরুল ইসলাম এবং অফিসার ইনচার্জ আত্রাই থানা জনাব মোঃ আব্দুল মান্নান এর বদলিজনিত বিদায় এবং জনাব জয়ব্রত পাল অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ এবং সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এর বিদায় এবং একইসাথে যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। একই সাথে মহাদেবপুর সার্কেল থেকে এ্যাডি. এসপি নওগাঁ ও মান্দা সার্কেলে যোগদানকারী জনাব জয়ব্রত পাল ও জনাব আবদুল্লাহ আল মাহমুদকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের এ্যাডি. ডিআইজি জনাব সাইফুল হক ও তার সহধর্মিণী জনাব মোহসেনা হক।




