ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুজানগরে পূজা মন্ডব পরির্দশন ও নগদ অর্থ বিতরণ করেন – আব্দুল হালিম সাজ্জাদ

    admin
    October 2, 2025 12:42 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা :
    পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আব্দুল হালিম সাজ্জাদ বলেন,
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমার প্রাণের নেতা এবং আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আপনাদের খোঁজ খবর নিতে এসেছি, আপনারা যাতে নির্বিঘ্নে আপনাদের দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সেই জন্য বিএনপি’র নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে বসবাস করবো, এই বিষয়ে আমাদের দিকে সজাগ দৃষ্টি রয়েছে। আমরা সুখে দুঃখে সব সময় পাশে থাকবো, আপনারা মনের আনন্দে আপনাদের পূজা উদযাপন করবেন। এইজন্যই সকল পুজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি।
    মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন, আহম্মদ পুর ইউনিয়ন ও বেড়া উপজেলার পুজা মন্ডপ পরিদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পুজা মন্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়।
    এ সময় উপজেলা শ্রমিকদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও
    সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খান, পৌর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও সাবেক কমিশনার আব্দুল বাতেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,
    যুবনেতা আনোয়ার হোসেন, আরিফ বিশ্বাস,দুলাই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল আলম,
    সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল সহ সুজানগর উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST